Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

১৪ বছর পর করাচির মাটি ছুঁলো বিমান

১৪ বছর পর করাচির মাটি ছুঁলো বিমান

ছবি:সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হলো।


বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানায়, ১৪ বছর পর করাচিতে ফেরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দেওয়া হয়। কর্তৃপক্ষ এই ফ্লাইটকে দুই দেশের সম্পর্কের ‘নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করে।


ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪১ রাত ১১টা ৩ মিনিটে করাচিতে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি রাত ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।


এদিকে করাচি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসোরি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা শুধু এভিয়েশন খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য খাতেও বিস্তৃত হবে।


পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য ভারতকে দায়ী করেন তিনি বলেন, দীর্ঘদিনের ‘ষড়যন্ত্রের অবসান’ ঘটেছে। একই সঙ্গে তিনি ভারতের পাকিস্তানে পরিচালনা করা সন্ত্রাসবাদ এবং বাংলাদেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা নিয়েও অভিযোগ তোলেন।


গভর্নর কামরান তেসোরি আরও বলেন, বাংলাদেশি জনগণ পাকিস্তানকে ভালোবাসে। ভবিষ্যতে বাণিজ্য ও সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হবে।


এর আগে, ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, সম্পূর্ণ যাত্রীবোঝাই উদ্বোধনী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশ্যে ছেড়ে গেছে। ১৪ বছর পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ার এ ঘটনা দুই দেশের মধ্যে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে।


উল্লেখ্য, উড়োজাহাজের সিট সংখ্যা ১৬২ হলেও একজন শিশুসহ যাত্রা করেন মোট ১৫০ জন।


ঢাকা থেকে ফ্লাইটকে বিদায় জানান বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সূত্র: দ্য ডন

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News