জাতীয় অভিবাসন কর্মপরিকল্পনা চূড়ান্ত করল বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, February 03, 2026
ছবি: সংগৃহীত
নিয়ম মেনে বিদেশে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং অভিবাসীদের অধিকার রক্ষায় গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন জিসিএম অনুযায়ী জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করল বাংলাদেশ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, সোমবার বিভিন্ন পক্ষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এই কর্মপরিকল্পনার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।
সভায় সহ-সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও অভিবাসীদের প্রতিনিধিরা অংশ নেন। ফলে কর্মপরিকল্পনাটি অভিবাসীদের বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে।
বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের দিকনির্দেশনায় পুরো কাজের সময় কারিগরি সহায়তা দিয়েছে আইওএম বাংলাদেশ।