Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

১৪ দিনে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 16, 2026
১৪ দিনে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

সংগৃহীত

চলতি নভেম্বরের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত— তিনদিনেই ১৬ কোটি ৬০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।


সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ১ শতাংশ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News