Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার হয়েছে: মন্ত্রী

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 15, 2026
৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার হয়েছে: মন্ত্রী

সংগৃহীত

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরও জানান, বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং বিদেশে চাকরির নামে প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মী অথবা তাদের অভিভাবকদের করা অভিযোগ তদন্ত করে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি ২০২৬ সালে বাংলাদেশি কর্মীরা বিশ্বের ১১৫টি দেশে কর্মসংস্থানের জন্য গেছেন। বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নতুন দেশের শ্রমবাজার খুঁজে বের করতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ কর্মী তৈরি এবং বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।


মন্ত্রী জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, পর্তুগাল, সিসেলস, সার্বিয়া, ফিজি, রোমানিয়া, মেসিডোনিয়া, মরিশাস ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হচ্ছে। বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।


মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, গত ৮ থেকে ১১ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী দেশটি সফর করেন। দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীও মালয়েশিয়া সফর করেছেন। এরপর জুলাইয়ের শেষ দিকে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী আবার দেশটি সফর করেন। শিগগিরই সেখানে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


কাতারের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী জানান, গত ১৮ মে ঢাকায় বাংলাদেশ ও কাতারের সপ্তম যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং ট্রেডে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেন।


এ ছাড়া, জাপানে টেকনিক্যাল ইন্টার্ন পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিক ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএম-জাপান)-এর সহযোগিতায় বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে। জাপানের আরও সাতটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাই, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকংসহ বিভিন্ন দেশে স্বল্প খরচে বা বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News