Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চলতি মাসের শেষে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 15, 2026
চলতি মাসের শেষে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ছবি- সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। একই সঙ্গে সরকারি নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকার বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


রোববার জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।


চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. রুহুল আমিনের অপর এক সম্পূরক প্রশ্নে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিটি বাংলাদেশ মিশনে তথ্য সংগ্রহ ও অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। 


তিনি বলেন, বিদেশে কোনো বাংলাদেশি সমস্যায় পড়লে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের চিকিৎসা ও খরচের বিষয়েও সরকার খোঁজখবর নিয়েছে এবং তাঁদের পরিবারের কাছে তথ্য পৌঁছে দিয়েছে।


সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News