Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২০৩১ সাল পর্যন্ত জার্মান ফুটবল দলের সঙ্গে থাকছে লুফথানসা

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 19, 2026
২০৩১ সাল পর্যন্ত জার্মান ফুটবল দলের সঙ্গে থাকছে লুফথানসা

ছবি- লুফথানসা

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সঙ্গে অংশীদারত্বের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়িয়েছে দেশটির উড়োজাহাজ সংস্থা লুফথানসা। নতুন চুক্তিতে প্রথমবারের মতো জার্মান পুরুষ জাতীয় দলের পাশাপাশি নারী জাতীয় ফুটবল দলকেও যুক্ত করা হয়েছে।


২০০৫ সালে ডিএফবির সঙ্গে লুফথানসার এই অংশীদারত্ব শুরু হয়। নতুন চুক্তির আওতায় ২০২৭ সালের নারী বিশ্বকাপ, ২০২৮ সালের উয়েফা ইউরো, ২০২৯ সালের নারী ইউরো এবং ২০৩০ সালের ফিফা বিশ্বকাপে জার্মান দুই জাতীয় দলের যাতায়াতের দায়িত্ব পালন করবে এয়ারলাইনসটি।


লুফথানসা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেন্স রিটার বলেন, ডিএফবির সঙ্গে দুই দশকের বেশি সময়ের সম্পর্ক নিয়ে তারা গর্বিত। নারী জাতীয় দলকে যুক্ত করার মাধ্যমে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। ন্যায্য খেলা, বৈচিত্র্য ও দলীয় চেতনার মতো মূল্যবোধ দুই প্রতিষ্ঠানের মধ্যে অভিন্ন বলেও উল্লেখ করেন তিনি।


ডিএফবির ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান হোলগার ব্লাস্ক বলেন, লুফথানসার সঙ্গে তাদের সম্পর্ক পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। নারী দলকে এই অংশীদারত্বের আওতায় আনা ফেডারেশনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিশ্বজুড়ে দল ও সমর্থকদের যুক্ত করার যৌথ প্রচেষ্টা আরও বিস্তৃত হবে।


এই অংশীদারত্বের পরবর্তী বড় আয়োজন ২০২৭ সালের নারী বিশ্বকাপ। ব্রাজিলে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতাকে সামনে রেখে লুফথানসার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এগিয়ে নিতে চায় ডিএফবি।


২০১৪ সালের ফিফা বিশ্বকাপের সময় লুফথানসা ‘ফানহানসা’ নামে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছিল। ওই আসরে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পর লুফথানসার বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজে করে দলটিকে রিও ডি জেনিরো থেকে বার্লিনে ফিরিয়ে আনা হয়। উড়োজাহাজটির নাম ছিল ‘জিগারফ্লিগার’, যার অর্থ বিজয়ীদের বিমান।


নতুন চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করেনি লুফথানসা।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News