Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি আরব

২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২১টি ওমরাহ সেবা প্রদানকারী কোম্পানির কার্যক্রম স্থগিত করেছে। গত মৌসুমে পরিচালিত কার্যক্ষমতা মূল্যায়নে সেবার মান নিম্নমুখী এবং বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিত কোম্পানিগুলোর মধ্যে ১৫টি অনুমোদিত মূল্যায়ন সূচকে নিম্ন স্কোর পাওয়ায় এবং বাকি ছয়টি আনুষ্ঠানিক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন এমন বিধিমালা লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্তের আওতায় পড়েছে।


মন্ত্রণালয় জানায়, আসন্ন ওমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এবং হজ পালনকারীদের জন্য উচ্চমানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেবার মান ও বিধিমালা মেনে চলার বিষয়টি পরিচালনা ও তদারকি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, যা সেবাদাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে এবং সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে।


মন্ত্রণালয় আরও জানায়, ওমরাহ সেবার মান বা হজ পালনকারীদের অধিকার ক্ষুণ্ন করে এমন যেকোনো ঘাটতির বিষয়ে তাদের অবস্থান থাকবে ‘জিরো টলারেন্স’ মানদন্ডের।


ওমরাহ কোম্পানিগুলোর ওপর ধারাবাহিক মূল্যায়ন এই খাতের উন্নয়নে অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করে মন্ত্রণালয়।


সূত্র: এসপিএ 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News