Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করছে বিমান, স্থগিত রিয়াদ রুট

Shafiullah Sumon | Published: Tuesday, November 03, 2026
৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করছে বিমান, স্থগিত রিয়াদ রুট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করবে। তবে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

অন্যদিকে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News