Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক নিরাপত্তা অডিট শুরু

চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক নিরাপত্তা অডিট শুরু


আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) চার সদস্যের একটি অডিট দল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সংস্থাটির তত্ত্বাবধানে এই বিমানবন্দরে প্রথমবারের মতো নিরাপত্তা অডিট হতে যাচ্ছে।


রোববার বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬১৫ ফ্লাইটে দলটি বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অডিটের কার্যক্রম চলবে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত।


আইকাও এর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কনটিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় এ অডিট হচ্ছে। দলে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পি এ জয়কণ্ঠ।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আইকাও এর তত্ত্বাবধানে শাহ আমানতে এ ধরনের নিরাপত্তা অডিট এবারই প্রথম। অডিট সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও কর্তৃপক্ষ জানায়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News