Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২৬ দিনে মধ্যপ্রাচ্যের ৭৭৫ ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, March 25, 2026
২৬ দিনে মধ্যপ্রাচ্যের ৭৭৫ ফ্লাইট বাতিল

ছবি: ওহিদুজ্জামান টিটু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।


যার পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) মোট ২২ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫ টি।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি,  ১৩ মার্চ ২৫ টি, ১৪ মার্চ ২৪ টি,  ১৫ মার্চ ২৩ টি,  ১৬ মার্চ ২৮ টি, ১৭ মার্চ ২৬ টি, ১৮ মার্চ ২৬ টি, ১৯ মার্চ ২৬ টি ২০ মার্চ ২৮ টি, ২১ মার্চ ২৫, ২২ মার্চ ২০ টি, ২৩ মার্চ ২০ টি, ২৪ মার্চ টি ২০ টি, ২৫ মার্চ ২০ টি এবং আগামীকাল (২৬ মার্চ) ২২ টি ফ্লাইট বাতিল হয়েছে।


বৃহস্পতিবার (২৬ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই): ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি


জাজিরা (কুয়েত) ৪টি সব মোট ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।  এছাড়া সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫টি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News