Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আজ মধ্যরাতেই শেষ হচ্ছে বাংলাদেশ থেকে প্রাক-হজ ফ্লাইট

আজ মধ্যরাতেই শেষ হচ্ছে বাংলাদেশ থেকে প্রাক-হজ ফ্লাইট

পবিত্র হজ পালন করতে ৪ হাজার ৪৬৩ জন হজযাত্রীকে নিয়ে বাংলাদেশ বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম আজ মধ্যরাতের আগেই শেষ হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন বলেন, “শেষ ফ্লাইট হিসেবে সৌদি আরবভিত্তিক ফ্লাইনাসের একটি উড়োজাহাজ আজ রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়বে। এতে ৪২৪ জন হজযাত্রী থাকবেন।”

 

তিনি জানান, মধ্যরাত পর্যন্ত মোট ১১টি প্রাক-হজ ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ফ্লাইট ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। এসবের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছে তিনটি, সৌদি এয়ারলাইন্স চারটি এবং ফ্লাইনাস পরিচালনা করছে বাকি চারটি ফ্লাইট।

 

কর্মকর্তা আরও জানান, চলতি বছর হজ পালনের জন্য ৭৮ হাজার ৪৫৪ জন বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং ৬৬০টি বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৮৮৯ জন হজ পালন করবেন।

 

তিনটি এয়ারলাইন্সের মধ্যে সবচেয়ে বেশি ৯৮টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ৩০টি ফ্লাইট। এসব ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবের জেদ্দা ও পবিত্র নগরী মদিনায় নেওয়া হয়েছে। শুধু বিমানই বহন করেছে ৩৮ হাজার ৬১৬ জন যাত্রী।

 

হজ অফিসের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত স্বাভাবিক কারণে ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। মৃতদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন।

 

প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১, যাতে ৪১৮ জন হজযাত্রী ছিলেন, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দফার হজযাত্রীদের বিদায় জানিয়ে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন।

 

ইসলামি (হিজরি) চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

আগামী ৩০ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের দেশে ফেরা শুরু হওয়ার কথা রয়েছে। আর শেষ ফিরতি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News