Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জাতীয় ফুটবল দলের একমাত্র ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত হলো আকিজ এয়ার

জাতীয় ফুটবল দলের একমাত্র ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত হলো আকিজ এয়ার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং আকিজ এয়ার “বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সান মারিনো ট্যুর ২০২৬” উপলক্ষে এক্সক্লুসিভ ট্রাভেল পার্টনার হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে।

 

বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে বাফুফে ভবনে এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করা হয়।

 

বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারিত্বের মাধ্যমে আসন্ন সান মারিনো ট্যুর ২০২৬-এ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একমাত্র ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত হলো আকিজ এয়ার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, ইন্টারস্পিড অ্যাডভার্টাইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আদনান করিম, আকিজ এয়ারের সিসিও দারাজ মাহমুদ, আকিজ রিসোর্সের সিবিডিও তৌফিক হাসান, আকিজ এয়ারের হেড অব অপারেশন ফাহাদ আহমেদ এবং আকিজ এয়ার স্যাট অ্যান্ড এইচএস-এর ব্র্যান্ড কাস্টডিয়ান তানভীর রহমান রাতুল।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থন আরও জোরদার করবে এবং সান মারিনো ট্যুর সফলভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রাখবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News