Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আকাশে যুক্তরাষ্ট্রের মানচিত্র এঁকে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আকাশে  যুক্তরাষ্ট্রের মানচিত্র এঁকে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: ফ্লাইটরাডার২৪


যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যক্তিগত পাইলট আকাশে ছয় ঘণ্টারও বেশি সময় উড়ে অভিনব এক ব্যতিক্রমী কীর্তি উপহার দিয়েছেন। সেসনা স্কাইলেন আরজি II (Cessna R182 Skylane RG II) মডেলের একটি হালকা উড়োজাহাজ দিয়ে তিনি আকাশপথে ‘USA 250’ লিখেছেন এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের মানচিত্রের রূপরেখা এঁকেছেন।


৩ জুলাই উত্তর ওহাইও ও লেক ইরি অঞ্চলের আকাশে পরিচালিত এই ফ্লাইটটি ছিল ৬ ঘণ্টা ১১ মিনিটের। জিপিএস-নির্ভর সুপরিকল্পিত রুট অনুসরণ করে পরিচালিত উড়ানটি ফ্লাইটরাডার২৪সহ বিভিন্ন অনলাইন ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে সরাসরি দেখা যায়।


ফ্লাইটের শুরুতে পাইলট আকাশে ‘USA’ অক্ষরগুলো আঁকেন। এরপর ধারাবাহিকভাবে ‘250’ সংখ্যাটি সম্পূর্ণ করে তিনি ক্লিভল্যান্ডের আকাশ অতিক্রম করেন। পরে বিমানটি যুক্তরাষ্ট্রের সংলগ্ন ৪৮টি অঙ্গরাজ্যের রূপরেখা অনুসরণ করে উড়ে, ফলে পুরো ফ্লাইটপথটি দেখতে যুক্তরাষ্ট্রের মানচিত্রের ভেতরে লেখা ‘USA 250’-এর মতো হয়ে ওঠে।


এ ধরনের জটিল উড়ান পরিচালনায় দীর্ঘ সময় নির্ধারিত রুট বজায় রাখা, নিখুঁত নেভিগেশন এবং এয়ারক্রাফটের সহনশীলতা—সবকিছুরই পরীক্ষা দিতে হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ছয় ঘণ্টার কিছু বেশি সময়ের এই ফ্লাইটটি বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন সক্ষমতার কাছাকাছি পৌঁছেছিল।


নাম প্রকাশ না করা ওই পাইলটের এই অভিনব ফ্লাইট অপারেশন সামাজিক যোগাযোগমাধ্যম ও এভিয়েশনপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।


উল্লেখ্য, আকাশে উড়োজাহাজের ফ্লাইটরুট দিয়ে বিশেষ নকশা বা বার্তা তৈরির ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে পাইলটরা জিপিএস-নির্ভর পরিকল্পিত রুট অনুসরণ করে হৃদয়চিহ্ন, উৎসবের প্রতীক, প্রাণীর অবয়ব এবং বিভিন্ন বার্তাসহ নানা আকৃতি এঁকে দৃষ্টি আকর্ষণ করেছেন।


সূত্র: এরোস্পেস গ্লোবাল নিউজ 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News