Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বৈরী আবহাওয়ার কারণে চট্রগ্রাম অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট

বৈরী আবহাওয়ার কারণে চট্রগ্রাম অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট

অতি ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট।


আজ বিমানবন্দর সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি-চট্টগ্রাম রুটের ফ্লাইট বিএস-৩৫০ চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।


শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় নেমেছে।


এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে আবার ঢাকায় ফিরে গেছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News