Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাগদাদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধের খবর নাকচ করল ইরাক

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, January 14, 2026
বাগদাদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধের খবর নাকচ করল ইরাক

ফাইল ছবি

ইরানকে লক্ষ্য করে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কায় বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করা হয়েছে, এমন খবর দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইরাক। মঙ্গলবার দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র মাইথাম আল-সাফি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, “ইরাকি আকাশসীমা ব্যবহার করে ট্রানজিট ফ্লাইটসহ সব গন্তব্যে বিমান চলাচল অব্যাহত রয়েছে। দেশের কোনো বিমানবন্দরেই ফ্লাইট বন্ধ করা হয়নি।”

তিনি জানান, কেবল প্রতিকূল আবহাওয়ার কারণে সুলাইমানিয়া বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল করা হয়েছিল। তবে ফ্লাইট স্থগিতের বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি স্পষ্ট করেন।

প্রতিবেশী দেশ ইরানে গত মাসের শেষ দিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সাথে নির্ধারিত বৈঠক বাতিল করার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ এসব বিক্ষোভকে ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছে।

বিক্ষোভে হতাহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি ( এইচআরএএ নএ) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারী মিলিয়ে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।



Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News