Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মার্কিন দূতাবাসের সতর্কবার্তা: শর্ত ভাঙলেই বাতিল হতে পারে স্টুডেন্ট ভিসা

শর্ত অমান্য করলে ভিসা বাতিল এবং ভবিষ্যতে অযোগ্যতার মুখে পড়তে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা, সতর্ক করল মিশন

মার্কিন দূতাবাসের সতর্কবার্তা: শর্ত ভাঙলেই বাতিল হতে পারে স্টুডেন্ট ভিসা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘন করলে ভিসা বাতিল এবং দীর্ঘমেয়াদি অভিবাসন জটিলতার মুখে পড়তে হতে পারে।


শনিবার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে নিয়মিত অনুপস্থিত থাকেন, অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে তাদের অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান — তাদের শিক্ষার্থী ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের লঙ্ঘনের ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন — যা উচ্চশিক্ষা, পেশাদার ক্যারিয়ার বা অভিবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুকদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।" 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News