ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়া সম্পর্কে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, March 09, 2026
ছবি: কোলাজ
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার সতর্ক করে জানিয়েছে, ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া এড়িয়ে যেতে পারে এবং এতে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।
দূতাবাসটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, বি-১/বি-২ ভিজিটর ভিসা ব্যবহার করে আন্তঃদেশীয় দত্তক গ্রহণের চেষ্টা করলে এ ধরনের দত্তক প্রক্রিয়ার জন্য নির্ধারিত আইনি কাঠামোকে পাশ কাটানো হতে পারে।
পোস্টে বলা হয়, এতে এতে হেগ কনভেনশন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং সংশ্লিষ্ট শিশুর নিজ দেশের আইন লঙ্ঘনের ঝুঁকি থাকতে পারে।
দূতাবাস জানায়, “বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে আন্তর্জাতিক দত্তক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়া এড়িয়ে যেতে পারে এবং এতে গুরুত্বপূর্ণ অভিবাসন ও আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।”
এতে আরও বলা হয়, জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।