Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশিদের জন্য খুলছে ভারতের ভিসা দরজা, আগামী সপ্তাহ থেকে আবেদন শুরু

বাংলাদেশিদের জন্য খুলছে ভারতের ভিসা দরজা, আগামী সপ্তাহ থেকে আবেদন শুরু

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালু হচ্ছে। চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালুর বিষয়েও ভারত সম্মতি দিয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।


হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় মেডিকেল ও বিজনেস ভিসা দ্রুত চালুর বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক অগ্রগতি দেখা যাবে।


তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে ভারতকে বার্তা দেওয়া হয়েছে। হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নয়। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে।


সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি কার্যকর করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যেও প্রথম সফর হতে পারে, তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।


তিনি আরও বলেন, বর্তমান সরকার সবসময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। জনগণের সমর্থন থাকায় সরকার আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারে। দেশকে বিক্রি করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না।


উল্লেখ্য, জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর ভারত–বাংলাদেশ সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। তবে দুই পক্ষের ইতিবাচক মানসিকতা থাকলে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানান।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News