Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানবন্দরের নিরাপত্তায় গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বিমানবন্দরের নিরাপত্তায় গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ছবি-মন্ত্রণালয়

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর করতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। 


এছাড়া কমিটির সদস্য বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক উপস্থিত ছিলেন। 


সভায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনা, নিরাপত্তায় বিদ্যমান বিভিন্ন সংস্থার কার্যক্রমে আরও কার্যকর সমন্বয় এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ নির্ধারণ বিষয়ে আলোচনা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News