বাড়লো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয়
নিজস্ব প্রতিবেদক
| Published: Tuesday, September 29, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ৮৪৭ কোটি টাকা বাড়ানোর অনুমোদন দিলো একনেক সভায়।
তৃতীয় সংশোধনী প্রস্তাবে প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।
সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় ১২টি প্রকল্পের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন হয়।
একনেক সভায় পাশ হওয়া ১২টি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৫ হাজার ৭১৩ কোটি টাকা।
২০১৬ সালের জুলাইয়ে শুরু হওয়া থার্ড টার্মিনাল প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। এরপর একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছে।
এবার তৃতীয় সংশোধনীতে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
একনেক সভায় উপস্থাপিত ১২টি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৫ হাজার ৭১৩ কোটি টাকা।
এর মধ্যে শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় সংশোধনীতে একাই ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির মূল ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকার বেশি।
দ্বিতীয় সংশোধনীতে তা বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা
তৃতীয় সংশোধনীতে প্রস্তাবিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা।
অর্থাৎ দ্বিতীয় সংশোধনীর তুলনায় তৃতীয় সংশোধনীতে ব্যয় বাড়ানোর প্রস্তাব প্রায় ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা।
প্রকল্পটির তৃতীয় সংশোধনীতে সরকারের অর্থায়ন ধরা হয়েছে ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১৭ হাজার ৯৭ কোটি ১২ লাখ টাকা।