Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

'বার্থ ট্যুরিজম' দমনে যুক্তরাষ্ট্রে মাঠে নামছে আইসিই

'বার্থ ট্যুরিজম' দমনে যুক্তরাষ্ট্রে মাঠে নামছে আইসিই

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়ার চেষ্টাকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে ট্রাম্প প্রশাসন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি দেশজুড়ে তদন্তকারী এজেন্টদের একটি নতুন 'বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ' পরিচালনার নির্দেশ দিয়েছে।


রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ ইমেইলে দেখা গেছে, গত বৃহস্পতিবার পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, গর্ভবতী বিদেশি নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এনে সন্তান জন্ম দেওয়ানোর মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করার যে নেটওয়ার্কগুলো সক্রিয় রয়েছে, সেগুলো উৎখাত করাই এই অভিযানের লক্ষ্য।


প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসন হ্রাস করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছেন। মার্কিন মাটিতে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব প্রদানের বিধান সীমিত করার যুক্তি হিসেবে তিনি বারবার বার্থ ট্যুরিজমের বিষয়টি সামনে এনেছেন।


তবে পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট ৩৬ লাখ শিশু জন্ম নিয়েছে এবং বার্থ ট্যুরিজমের মাধ্যমে জন্ম নেওয়া শিশুর সংখ্যা এর তুলনায় নগণ্য।


এর আগে ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে চীনা ধনাঢ্য নারীদের জন্য পরিচালিত 'বার্থ হাউস' নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি মামলায় এক ডজনেরও বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বার্থ ট্যুরিজম সরাসরি নিষিদ্ধ করে এমন কোনো আইন নেই। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে জারি করা একটি ফেডারেল বিধিমালায় নবজাতকের নাগরিকত্ব নেওয়ার প্রাথমিক উদ্দেশ্যে অস্থায়ী পর্যটক বা ব্যবসায়িক ভিসার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বার্থ ট্যুরিজম কার্যক্রমে জড়িতদের জালিয়াতি বা সংশ্লিষ্ট অন্যান্য অপরাধে অভিযুক্ত করা হতে পারে।


সূত্র: রয়টার্স / নিউ ইয়র্ক পোস্ট


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News