Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে আইকাও'র অভিনন্দন, সহযোগিতার আশ্বাস

বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে আইকাও'র অভিনন্দন, সহযোগিতার আশ্বাস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা-আইকাও।  


১৬ সেপ্টেম্বর পাঠানো এক চিঠিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা-আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিয়ুকি ওনুমা এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার বিমানমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান।

একইসাথে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।


আইকাও’র শীর্ষ দুই কর্মকর্তা চিঠিতে বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের আরও উন্নয়ন এবং এ খাতের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে আইকাও’র পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।


আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের উন্নয়ন, নিরাপদ বিমান চলাচল নিশ্চিতকরণ এবং এ খাতের নিরাপত্তাব্যবস্থা জোরদারে আইকাও’র ভূমিকা গুরুত্বপূর্ণ।


সংস্থাটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মান ও সুপারিশকৃত বিধিমালা প্রণয়ন এবং সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিমান চলাচল খাতের উন্নয়নে কাজ করে।


বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদারের ক্ষেত্রে আইকাও’র সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

চিঠিতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নতুন দায়িত্বে সর্বাত্মক সাফল্য কামনা করা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News