হলিডে ইন ঢাকায় ‘দাওয়াত-ই-সুলতান’ বুফে উৎসব
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, September 19, 2026
ঢাকার হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী রাজকীয় বুফে আয়োজন ‘দাওয়াত-ই-সুলতান’। হোটেলের অ্যাটিটিউড রেস্টুরেন্টে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ আয়োজন।
শাহী দস্তরখানের আতিথেয়তা ও উদার আয়োজনের অনুপ্রেরণায় সাজানো এই বুফেতে ভারতীয় উপমহাদেশ, পারস্য, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্বাদের খাবার থাকছে। রাজকীয় সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নৈশভোজের সুযোগ পাবেন অতিথিরা।
আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ল্যাম্ব উজি আল-মালাকি—সুগন্ধি ভাত, বাদাম ও পেঁয়াজ বেরেস্তার সঙ্গে পরিবেশিত আস্ত রোস্ট করা ভেড়া। মেনুতে আরও রয়েছে সুগন্ধি চাল ও ঐতিহ্যবাহী মসলায় ধীর আঁচে দমে রান্না করা খাসির মাংসের নিজামি গোশত দম বিরিয়ানি এবং বিশেষ পাত্রে রোস্ট করা দরবারি পট-রোস্টেড কোয়েল।
এ ছাড়া থাকছে দম পুখত বিফ নিহারি, মুর্গ মুসল্লম-ই-দরবার, আওয়াধি বতখ কোরমা এবং সরাসরি আগুনে গ্রিল করা চিংড়ি।
কয়লার গ্রিল ও সরাসরি প্রস্তুত করা কাবাবের আয়োজনে থাকছে আদানা কাবাব-ই-সুলতান, জুজেহ কাবাব-ই-শাহানেহ, কুবিদেহ কাবাব-ই-দরবার এবং তুর্কি ঘরানার চিকেন ও বিফ দুরুম রোল। অতিথিদের জন্য থাকছে শরবত-ই-মহব্বত ও জাল্লাব আল-কাসরসহ বিভিন্ন সতেজ পানীয়।
মিষ্টান্নের আয়োজনে ‘শিরিন খাজানা-ই-সুলতান’ অংশে থাকছে বাকলাভা-ই-সরাই, কুনাফা আল-মালাকি, উম্ম আলি আল-মালাকি ও শাহী টুকরা-ই-খাস। এর সঙ্গে থাকবে তিন ধরনের ক্ষীর-ই-সুলতান, নবাবি সেমাই এবং আট পদের ঐতিহ্যবাহী মিষ্টি।
বুফের মূল্য জনপ্রতি ৮,১০০ টাকা নেট। নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ (B1G3) অফার। অফারের প্রযোজ্য শর্ত অনুযায়ী, মোট ৮,১০০ টাকা নেট মূল্যে চারজন অতিথি বুফে উপভোগ করতে পারবেন।