Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে শুরু হলো ‘দাওয়াত-ই-সুলতান’

২০–২৬ সেপ্টেম্বরের বুফেতে থাকছে উপমহাদেশ, পারস্য, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের নানা পদ; নির্বাচিত ব্যাংকের কার্ডে জনপ্রতি মূল্যে চারজনের খাবারের সুযোগ

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে শুরু হলো ‘দাওয়াত-ই-সুলতান’

ছবি: ওহিদুজ্জামান টিটু

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে চলছে ‘দাওয়াত-ই-সুলতান’ নামে সপ্তাহব্যাপী রাজকীয় বুফে আয়োজন। ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হোটেলের অ্যাটিটিউড রেস্টুরেন্টে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত এ বুফে পরিবেশন করা হবে।


আয়োজনে ভারতীয় উপমহাদেশ, পারস্য, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রান্নার পদ থাকছে। মেনুতে রয়েছে বিরিয়ানি, ধীর আঁচে রান্না করা মাংসের পদ, কয়লার আগুনে গ্রিল করা কাবাব, চিংড়ি ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন।

বিশেষ পদগুলোর মধ্যে রয়েছে ল্যাম্ব উজি আল-মালাকি—সুগন্ধি ভাত, বাদাম ও পেঁয়াজ বেরেস্তার সঙ্গে পরিবেশিত আস্ত রোস্ট করা ভেড়া। থাকছে নিজামি গোশত দম বিরিয়ানি, দরবারি পট-রোস্টেড কোয়েল, দম পুখত বিফ নিহারি, মুর্গ মুসল্লম-ই-দরবার এবং আওয়াধি বতখ কোরমা। পাশাপাশি থাকছে আগুনে গ্রিল করা চিংড়ি।


কয়লার গ্রিল ও লাইভ কাবাব স্টেশনে পরিবেশন করা হবে আদানা কাবাব-ই-সুলতান, জুজেহ কাবাব-ই-শাহানেহ ও কুবিদেহ কাবাব-ই-দরবার। এর সঙ্গে থাকছে তুর্কি ঘরানার চিকেন ও বিফ দুরুম রোল। স্বাগত পানীয় হিসেবে থাকছে শরবত-ই-মহব্বত ও জাল্লাব আল-কাসর।

মিষ্টান্নের আয়োজনে ‘শিরিন খাজানা-ই-সুলতান’ বিভাগে থাকছে বাকলাভা-ই-সরাই, কুনাফা আল-মালাকি, উম্ম আলি আল-মালাকি ও শাহী টুকরা-ই-খাস। এ ছাড়া তিন ধরনের ক্ষীর-ই-সুলতান, নবাবি সেমাই ও আট ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি থাকবে।


বুফের মূল্য জনপ্রতি ৮,১০০ টাকা নেট। নির্বাচিত ব্যাংকের কার্ডে ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ (B1G3) অফার থাকছে। অর্থাৎ, প্রযোজ্য কার্ড অফারের শর্ত অনুযায়ী চারজন অতিথি মোট ৮,১০০ টাকা নেটে বুফে উপভোগ করতে পারবেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News