Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচারের অভিযোগ, দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 25, 2026
বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচারের অভিযোগ, দুদকের অভিযান

সংগৃহীত

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ই/এম প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ উঠেছে।


অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের একটি ইনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। বুধবার (২৫ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছেন বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছেন। ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগে চলছে অভিযান।


বেবিচক সূত্র জানায়, সকালে বেবিচকে প্রবেশ করেই তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। চেয়ারম্যান দুদকের দলকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। 


বর্তমানে তারা বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোরশেদ সিদ্দিকী এর দপ্তরে আছেন। 


এছাড়া ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, শরীয়তপুরের জাজিরার মূলনা ইউনিয়ন ভূমি অফিস এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও পৃথক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।


বেবিচকের অভিযোগের বিষয়ে দুদক সূত্রে, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News