Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

৩০ নভেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তি সই

৩০ নভেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তি সই

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । ছবি- সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চুক্তি সইয়ের পর আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

 

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন (রিমন) ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।


তিনি বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি (পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি) চূড়ান্ত হয়েছে। এখন ঠিকাদারের সঙ্গে চুক্তি সই করা হবে। ৩০ নভেম্বরের মধ্যে এ চুক্তি সইয়ের লক্ষ্য রয়েছে। এরপর ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালু করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।


 প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হবে। পরে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইটও যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।


রশিদুজ্জামান মিল্লাত বলেন, শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনালটি চালুর কথা বলা হলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না। এ কারণে চারটি ফ্লাইট দিয়ে আংশিক কার্যক্রম শুরু করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই পর্যায়ক্রমে কার্যক্রম বাড়ানো হয়।


পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে কত দিন লাগবে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News