Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বেবিচকের নিয়ন্ত্রণ, পরিচালনা বিভাগ আলাদা করার সিদ্ধান্ত নিলো সরকার

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, January 29, 2026
বেবিচকের নিয়ন্ত্রণ, পরিচালনা বিভাগ আলাদা করার সিদ্ধান্ত নিলো সরকার

ফাইল ছবি

স্বার্থের সংঘাত নিরসনের পাশপাশি এভিয়েশন সংক্রান্ত নিরাপত্তা, সেবা ও মান উন্নত করতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকের (বেবিচক) নিয়ন্ত্রণ ও পরিচালনা বিভাগ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।


বুধবার (২৮ জানুয়ারি) বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো দাপ্তরিক চিঠির মাধ্যমে বেবিচককে এই সিদ্ধান্ত জানানো হয়।


মন্ত্রণালয় জানায়, বেবিচক দীর্ঘদিন ধরে দ্বৈত ভূমিকা পালন করছে। একদিকে নিয়ন্ত্রক হিসেবে এভিয়েশন খাতের নিরাপত্তা ও নিরাপদকর্মীদের কার্যক্রম তত্ত্বাবধান করছে, অন্যদিকে বিমানবন্দর পরিচালনা ও উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনার দায়িত্বও পালন করছে।


এই দুই ধরনের দায়িত্ব অভ্যন্তরীন স্বার্থের সংঘাত তৈরি করে। ফলে নিয়ন্ত্রণ বিভাগের সিদ্ধান্ত পরিচালনা বিভাগের কার্যক্রমকে প্রভাবিত করে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) অনেকবার বেবিচকের নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজ আলাদা করার প্রয়োজনীয়তা তুলে ধরে।


গতবছরের ১৮ অক্টোবর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো কমপ্লেক্সে ঘটা অগ্নি দুর্ঘটনার তদন্ত কমিটি নিয়ন্ত্রণ ও পরিচালনা বিভাগ আলাদা করার সুপারিশ করে। এই প্রেক্ষিতে সরকার আলাদা দুই বিভাগ গঠন করে বেবিচককে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেয়।


মন্ত্রণালয় জানায়, শীঘ্রই বিমানবন্দর পরিচালনা ও উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা করার জন্য শীঘ্রই প্রয়োজনীয় আইন ও নিয়মাবলি প্রণয়ন বা সংশোধন করে বেবিচকের স্বাধীন পরিচালনা বিভাগ গঠন করা হবে।


এতে করে দেশের আন্তর্জাতিক এভিয়েশন দায়িত্ব পূরণে যেমন সুবিধা হবে, তেমন সিভিল এভিয়েশন খাতে দক্ষতা, স্বচ্ছতা ও মান উন্নয়ন করতেও সুবিধা হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News