বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন সচিব নূরুন্নাহার
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, October 15, 2026
-ড. নূরুন্নাহার চৌধুরী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব), শিল্প ও শক্তি বিভাগ-এ কর্মরত ছিলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাতে তাঁকে বদলি করে এ পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন ফাহমিদা আখতার। তিনি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.