Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কক্সবাজারে ফ্লাইটে হিমালয়াস এয়ারলাইন্সের প্রতি মন্ত্রীর আহ্বান

কক্সবাজারে ফ্লাইটে হিমালয়াস এয়ারলাইন্সের প্রতি মন্ত্রীর আহ্বান

-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়


আগামী মাসে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালুর পর নেপালের হিমালয়ান এয়ারলাইন্স সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


মিল্লাত বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে নেপালি পর্যটকেরা সরাসরি এই সমুদ্রসৈকতের শহরে ভ্রমণের নতুন সুযোগ পাবেন। এতে দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতার নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।


এ প্রেক্ষাপটে তিনি বলেন, হিমালয়ান এয়ারলাইন্স কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করতে পারে।


এদিকে ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপালের পক্ষ।


বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পর্যটন ও আকাশপথে যোগাযোগে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।


পর্যটক বিনিময় বাড়ানো, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন প্রসারে যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা।


দুই পক্ষই আশা প্রকাশ করে, আকাশপথে আরও ভালো যোগাযোগ ও পর্যটনে সহযোগিতা বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে।


কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। বিশ্বের অন্যতম দীর্ঘ প্রাকৃতিক সমুদ্রসৈকত এখানে, যা প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ। দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি। এর আশপাশে ইনানী, হিমছড়ি ও সেন্ট মার্টিন দ্বীপের মতো আকর্ষণও রয়েছে।


আর পোখারা নেপালের গণ্ডকী প্রদেশের প্রধান শহর। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এ শহর নেপালের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ফেওয়া লেক ও অন্নপূর্ণা পর্বতশ্রেণির পাদদেশে হওয়ায় এটি ট্রেকিং ও অ্যাডভেঞ্চার পর্যটনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ২০২৩ সালের জানুয়ারিতে শহরটিতে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News