Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বহর আধুনিকায়নে ২০২৬ সালে ২০টি বোয়িং ৭৮৭ যুক্ত করবে ইউনাইটেড এয়ারলাইন্স

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, January 22, 2026
বহর আধুনিকায়নে ২০২৬ সালে ২০টি বোয়িং ৭৮৭ যুক্ত করবে ইউনাইটেড এয়ারলাইন্স

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স ২০২৬ সালে বোয়িং থেকে ২০টি ৭৮৭ ড্রিমলাইনার বিমান ডেলিভারি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এয়ারলাইন্সটির দাবি, এটি হবে ১৯৮৮ সালের পর কোনো মার্কিন যাত্রীবাহী এয়ারলাইন্সের জন্য এক বছরে সর্বোচ্চ সংখ্যক ওয়াইডবডি বিমান ডেলিভারি।


২০ জানুয়ারি এক বিবৃতিতে ইউনাইটেড জানায়, নতুন এই বিমানগুলো ব্যবহার করে তারা লাভজনকভাবে তাদের রুট নেটওয়ার্ক সম্প্রসারণ করবে। এর মধ্যে রয়েছে এয়ারলাইন্সটির আন্তর্জাতিক রুট, যা শিল্পখাতে অন্যতম বিস্তৃত, পাশাপাশি ক্রমবর্ধমান অভ্যন্তরীণ (ডোমেস্টিক) নেটওয়ার্ক।


বিশ্লেষকদের মতে, ইউনাইটেডের ২০২৬ সালের ওয়াইডবডি ডেলিভারি পরিকল্পনাকে আশির দশকের শেষ ভাগের সঙ্গে তুলনা করা তাৎপর্যপূর্ণ। সে সময় মার্কিন বড় এয়ারলাইন্সগুলো ৭৪৭-৪০০, ৭৬৭, ৭৭৭ ও এমডি-১১ ধরনের বড় বিমানের মাধ্যমে তাদের বহর দ্রুত সম্প্রসারণ করছিল।


পরবর্তী কয়েক দশকে ওয়াইডবডি বিমানের বহর নবায়ন তুলনামূলকভাবে ধীরগতির ছিল এবং নতুন অর্ডারে মূলত ন্যারোবডি বিমানের আধিপত্য দেখা গেছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ভ্রমণে চাহিদা বেড়ে যাওয়ায় মার্কিন এয়ারলাইন্সগুলো আবারও দীর্ঘপাল্লার উড়ানে আগ্রহ বাড়াচ্ছে।


কোভিড-১৯ মহামারির পর ইউনাইটেড এয়ারলাইন্স তাদের দীর্ঘপাল্লার ফ্লাইট কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করেছে। ২০২৫ সালে এয়ারলাইন্সটি প্রতিদিন গড়ে ৩০০টির বেশি ওয়াইডবডি ফ্লাইট পরিচালনা করেছে।


শিকাগোভিত্তিক এই এয়ারলাইন্সটির কাছে বর্তমানে বোয়িংয়ের ৭৮৭-৯ ও ৭৮৭-১০ মডেলের মোট ১৪০টি বিমানের অর্ডার রয়েছে বলে জানিয়েছে এভিয়েশন বিশ্লেষণা প্রতিষ্ঠান সিরিয়াম। এরই মধ্যে ৮০টির বেশি ড্রিমলাইনার ইউনাইটেডের হয়ে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে।


এছাড়া ২০২৬ সালে ইউনাইটেড এয়ারলাইন্স ১০০টির বেশি ন্যারোবডি বিমানও ডেলিভারি নেওয়ার প্রত্যাশা করছে।

উল্লেখ্য, গত বছর ইউনাইটেড এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে বিশ্বের প্রথম এয়ারলাইন্সগুলোর একটি হিসেবে ১,০০০টির বেশি বিমানের মূল বহর পরিচালনার মাইলফলক অর্জন করে। ইউনাইটেড নিজেদের বিশ্বের বৃহত্তম বিমান বহর পরিচালনাকারী এয়ারলাইন্স হিসেবে দাবি করে আসছে। সূত্র: ফ্লাইট গ্লোবাল

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News