Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বি১/বি২ ভিসার সঠিক ব্যবহারে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিসার সঠিক ব্যবহারে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ঢাকাস্থ মার্কিন দূতাবাস বি১/বি২ ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করতে একটি সতর্কতামূলক বার্তা জারি করেছে।  আজ (শনিবার) দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র সফরকালে সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়। এর মধ্যে রয়েছে চুক্তি সংক্রান্ত আলোচনা, সভা বা সম্মেলনে অংশগ্রহণ।


তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ বা যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার নিজের দায়িত্ব।”


ভিসা বিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে মার্কিন দূতাবাস এধরনের বার্তা নিয়মিত তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করে থাকে। 


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News