Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান খাতে চাপ: জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা বিইআরসির

ডেস্ক রিপোর্ট | Published: Monday, February 09, 2026
বিমান খাতে চাপ: জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা বিইআরসির

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার দেশীয় ও আন্তর্জাতিক উভয় এয়ারলাইন্সের জন্য জেট এ–১ (Jet A-1) বিমান জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।


বিইআরসির জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশীয় এয়ারলাইন্সের জন্য জেট এ–১ জ্বালানির দাম লিটারপ্রতি ২৫ পয়সা বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা।


এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ০.১১ মার্কিন ডলার বাড়িয়ে ০.৬২৫৭ ডলার করা হয়েছে, যা আগে ছিল ০.৬২৪৬ ডলার। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন এই মূল্য ৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে কার্যকর হবে। 


বিইআরসি জানায়, প্রথমবারের মতো ২০২৫ সালের মে মাসে বিমান জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভিত্তিতে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জন্য জেট ফুয়েলের দাম ঊর্ধ্বমুখী সমন্বয় করা হয়েছে।


নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রে ৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্ল্যাটস (Platts) রেটের গড় মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। 


বিশ্লেষকদের মতে, জেট ফুয়েলের এই মূল্যবৃদ্ধি এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় বাড়াতে পারে, যার প্রভাব ভবিষ্যতে বিমান ভাড়ার ওপরও পড়তে পারে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News