Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নতুন বাজেট বিমান ও পর্যটন খাতকে রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে: মিল্লাত

নতুন বাজেট বিমান ও পর্যটন খাতকে রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে: মিল্লাত

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বাংলাদেশকে আধুনিক বিমান চলাচল ও পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


বাজেটে বিমান ও পর্যটন খাতকে গুরুত্ব দেওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই দুই খাত শুধু দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তৈরিতেও বড় ভূমিকা রাখে।


এভিয়েশন এক্সপ্রেসকে তিনি বলেন, “লাখ লাখ আন্তর্জাতিক পর্যটকের কাছে বাংলাদেশের প্রথম পরিচয় শুরু হয় আমাদের বিমানবন্দর থেকে। এরপর দেশজুড়ে তাদের ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশের ধারণা তৈরি হয়।”


তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন বাংলাদেশের বিমান চলাচল খাতে একটি ঐতিহাসিক মাইলফলক। এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবা আরও উন্নত হবে এবং বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।


প্রতিমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, পণ্য পরিবহন ও পর্যটন খাতের বিকাশে সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করছে।


বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে সরকারের লক্ষ্য তুলে ধরে মিল্লাত বলেন, উন্নত বিমান যোগাযোগ, আধুনিক অবকাঠামো এবং শক্তিশালী পর্যটন খাত দেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।


তিনি বলেন, “এই বাজেট শুধু অর্থ বরাদ্দের বিষয় নয়; এটি একটি বিশ্বসংযুক্ত ও পর্যটনবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্য ও আঙ্গীকার।”

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News