Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান পরিবহন খাতে সহযোগিতা নিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের বৈঠক

বিমান পরিবহন খাতে সহযোগিতা নিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের বৈঠক

ছবি: ভারতীয় হাই কমিশন

ভারত ও বাংলাদেশের মধ্যে বেসামরিক বিমান পরিবহন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-র সঙ্গে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। 


আলোচনায় দুই দেশের বিমান পরিবহন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, আকাশপথে যোগাযোগ উন্নয়ন, এয়ার কার্গো সক্ষমতা সম্প্রসারণ এবং বিমান চলাচল অবকাঠামোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।


বৈঠকে হাই কমিশনার প্রণয় ভার্মা ভারতের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বিমান পরিবহন বাজার হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।


এই অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের বিমান পরিবহন খাতের সামগ্রিক উন্নয়নে কার্যকর সহযোগিতার সুযোগ রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।



Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News