Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আন্তর্জাতিক পর্যটন মেলা— ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ শুরু

আন্তর্জাতিক পর্যটন মেলা— ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ শুরু

চলছে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর ২১তম আসর।ছবি: এভিয়েশন এক্সপ্রেস

বিশ্বের নানা প্রান্তের পর্যটন খাতের প্রতিনিধিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। এখানেই ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা — ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর ২১তম আসর।


দেশের অন্যতম পর্যটন সাময়িকী 'দ্য বাংলাদেশ মনিটর'-এর আয়োজনে এই মেলায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে এয়ার অ্যাস্ট্রা এবং সহযোগী হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য এম নাসের রহমান। এ সময় বক্তব্য রাখেন 'দ্য বাংলাদেশ মনিটর'-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলামসহ স্পনসর ও অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।


এবারের মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম ও চীনসহ আয়োজক দেশ বাংলাদেশ মিলিয়ে মোট ৫০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।


১০টি বিশেষ প্যাভিলিয়ন এবং ৮০টিরও অধিক বুথে সাজানো এই মেলায় স্থান পেয়েছে জাতীয় পর্যটন সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি, অভিজাত হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান এবং মেডিকেল ট্যুরিজম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ পর্যটন শিল্পের বিভিন্ন অংশীজন।


মেলায় আসা দর্শনার্থীরা দেশি ও আন্তর্জাতিক বিমান টিকিট, বিশেষ ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং এবং মেডিকেল ট্যুরিজমসহ নানা ভ্রমণ-সংক্রান্ত সেবায় বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার পাচ্ছেন।


মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News