Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানবন্দরে আনসার সদস্যকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 27, 2026
বিমানবন্দরে আনসার সদস্যকে কুপিয়ে জখম

বরিশাল বিমানবন্দর । ছবি- সংগৃহীত

বরিশাল বিমানবন্দরের রানওয়ে এলাকায় ঘাস কাটার আড়ালে বৈদ্যুতিক কেবল চুরির চেষ্টায় বাধা দেওয়ায় এক আনসার সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।


শুক্রবার সকালে বিমানবন্দরের রানওয়ের ২৫ নম্বর সীমানা এলাকায় এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় জানান।


আহত আনসার সদস্য মিঠু হালদার (৩৫) পিরোজপুরের নাজিরপুর এলাকার ধীরেন্দ্র হালদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।


আটক রুহুল আমিন হাওলাদার বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকার মোতাহের হোসেন হাওলাদারের ছেলে।


বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় বলেন, সকালে আনসার সদস্য মিঠু দায়িত্বে ছিলেন। এ সময় তিনি দেখতে পান এক ব্যক্তি ভেতরে স্থাপিত বৈদ্যুতিক কেবল কাটছেন। মিঠু বাধা দিলে ওই ব্যক্তি সঙ্গে থাকা কাঁচি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান। এতে মিঠুর একটি বুড়ো আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


পরে হামলাকারী রুহুল আমিনকে শনাক্ত করে তার বাসা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News