Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানবন্দরে শুল্ক ফাঁকি দেওয়া স্বর্ণালঙ্কার থেকে ৩ লাখ টাকার রাজস্ব আদায়

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 27, 2026
বিমানবন্দরে শুল্ক ফাঁকি দেওয়া স্বর্ণালঙ্কার থেকে ৩ লাখ টাকার রাজস্ব আদায়

সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকার স্বর্ণালঙ্কার থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এই স্বর্ণ থেকে রাজস্ব আদায় করা হয়।


বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২৩৬) ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে ফ্লাইটে আসা ৮ যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা বলে জানায় কাস্টমস। পরবর্তীতে এই স্বর্ণ থেকে কাস্টমস কর্তৃপক্ষ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করে স্বর্ণসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।


এনএসআই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণ উদ্ধারে এনএসআই ও কাস্টমস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ যাত্রীর কাছ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করে স্বর্ণসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও কাস্টমসের তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে জানায় এনএসআই।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News