Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চীনের ইনার মঙ্গোলিয়ায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 26, 2026
চীনের ইনার মঙ্গোলিয়ায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রা শুরু

সংগৃহীত

চীনের ইনার মঙ্গোলিয়ায় প্রথমবারের মতো চালু হলো ৪এফ শ্রেণির আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার হোহহট শেংলে আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়। এদিন পুরোনো বাইতা আন্তর্জাতিক বিমানবন্দরের সব বেসামরিক ফ্লাইট নতুন বিমানবন্দরে স্থানান্তর করা হয়।


হোরিঙ্গার কাউন্টিতে অবস্থিত নতুন বিমানবন্দরটি আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। পাশাপাশি বেইজিং-তিয়ানজিন-হেবেই অঞ্চলের বিকল্প বিমানবন্দর এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র হিসেবেও এটি কাজ করবে।


বিমানবন্দরটিতে রয়েছে ৩ হাজার ৮০০ ও ৩ হাজার ৪০০ মিটার দীর্ঘ দুটি রানওয়ে। ৩ লাখ ২০ হাজার বর্গমিটারের টার্মিনালে উড়োজাহাজ রাখার জন্য রয়েছে ১৩০টি স্ট্যান্ড।


বিমানবন্দরটি দিয়ে বছরে ২ কোটি ৮০ লাখ যাত্রী এবং ৩ লাখ ২০ হাজার টন কার্গো পরিবহন করা যাবে। বছরে ২ লাখ ৪৪ হাজার উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ পরিচালনার সক্ষমতা রয়েছে এটির। বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজও এখানে ওঠানামা করতে পারবে।


কার্যক্রম শুরুর দিনে চীনের প্রধান শহরগুলোসহ ইনার মঙ্গোলিয়ার আটটি গন্তব্যে ৪০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়।


যাত্রীসেবা সহজ করতে বিমানবন্দরে রাখা হয়েছে স্বয়ংক্রিয় চেক-ইন ও ব্যাগেজ ব্যবস্থাপনা। পাশাপাশি রয়েছে আধুনিক নিরাপত্তাব্যবস্থা ও একাধিক বোর্ডিং ব্রিজ। টার্মিনালের সঙ্গে বাস, ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ির যোগাযোগও সমন্বিত করা হয়েছে।


বিমানবন্দরটির নকশায় স্থানীয় সংস্কৃতির ছাপ রয়েছে। এর টার্মিনাল তৈরি করা হয়েছে ঘোড়ার জিনের আদলে। আর ছাদের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে স্থানীয় ঐতিহ্যবাহী রেশমি স্কার্ফ ‘হাদা’র আকৃতি। নিরাপত্তা, পরিবেশবান্ধব কার্যক্রম ও যাত্রীসেবাকে গুরুত্ব দিয়ে নির্মাণ করা হয়েছে বিমানবন্দরটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News