Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমানের সক্ষমতা বাড়াতে বোয়িং ক্রয় ও এয়ারবাস লিজ নিতে সরকারের উদ্যোগ

বিমানের সক্ষমতা বাড়াতে বোয়িং ক্রয় ও এয়ারবাস লিজ নিতে সরকারের উদ্যোগ

ছবি: সংগৃহীত

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমানের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, পাশাপাশি ডেলিভারিতে দীর্ঘ সময় লাগায় অন্তর্বর্তী সমাধান হিসেবে এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ১৪টি বোয়িং বিমান কেনার বিষয়ে নীতিগত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং এখন শুধু চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।


খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের এই প্রস্তাবিত চুক্তিতে বোয়িং-এর ড্রিমলাইনারসহ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং আঞ্চলিক রুটের জন্য বোয়িং ৭৩৭ মেক্স অন্তর্ভুক্ত থাকতে পারে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়ানো হবে।তবে এসব উড়োজাহাজ সরবরাহ পেতে প্রায় পাঁচ বছর সময় লাগতে পারে। এ কারণে তাৎক্ষণিক সংকট মোকাবেলায় বিকল্প ব্যবস্থা হিসেবে লিজিংয়ের পথে হাঁটছে সরকার।


প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের জন্য ড্রাই লিজিং পদ্ধতিতে উড়োজাহাজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস-এর সঙ্গে আলোচনা চলছে।


বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে প্রায় ১৪টি উড়োজাহাজ পরিচালনা করছে, যেখানে চাহিদা পূরণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন বলে মনে করা হচ্ছে।


সরকারের এই দ্বিমুখী কৌশল—একদিকে দীর্ঘমেয়াদি ক্রয় এবং অন্যদিকে স্বল্পমেয়াদি লিজিং—বিমানের কার্যক্রম স্থিতিশীল রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে।


এছাড়া বিমানের কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও অদক্ষতা দূর করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। জনবল সংকট কাটাতে নিয়োগ প্রক্রিয়াও জোরদার করা হয়েছে।


হজ কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সব প্রস্তুতি সৃম্পন্ন হয়েছে এবং হজযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হয়েছে।


সরকারের লক্ষ্য, বহর সম্প্রসারণ, কাঠামোগত সংস্কার এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে বিমানকে আন্তর্জাতিক মানের একটি এয়ারলাইনে রূপান্তর করা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News