Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিনা খরচে মালয়েশিয়ায় যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 14, 2026
বিনা খরচে মালয়েশিয়ায় যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার

প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে মালয়েশিয়াগামী কর্মীদের মনোনয়ন দেওয়া হয় । ছবি- সংগৃহীত

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য আরও ৭০ জনকে মনোনয়ন দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)। মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে এসব প্রার্থীকে মনোনীত করা হয়। 


এর আগে ৪ হাজার ২৯টি আবেদন থেকে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছিল। তবে নির্বাচিত অনেক প্রার্থী সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় শূন্যস্থান পূরণে নতুন করে আরও ৭০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।


সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।


প্রসঙ্গত, গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News