Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া নিয়ে সতর্ক করল আইএসপিআর

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 15, 2026
বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া নিয়ে সতর্ক করল আইএসপিআর

ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে । ছবি- সংগৃহীত

টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আগামী ১৫, ১৬, ১৮ ও ১৯ নভেম্বর আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া চালাবে বিমান বাহিনী। এ সময় ওই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত চার দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিমান বাহিনীর সব ধরনের বিমান ও হেলিকপ্টার দিয়ে এ মহড়া অনুষ্ঠিত হবে।


মহড়া চলাকালে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ফায়ারিং এলাকা পরিহার করার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News