Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পর্যটন খাতের উন্নয়নে গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইউটিএসএসওবির আলোচনা

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 14, 2026
পর্যটন খাতের উন্নয়নে গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইউটিএসএসওবির আলোচনা

ছবি- সংবাদ বিজ্ঞপ্তি

পর্যটন খাতভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (ইউটিএসএসওবি) সম্প্রতি সংগঠনটির সদস্যদের নিয়ে একটি সভা করেছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, গবেষণা উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৌশলগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।


সভায় বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে ইউটিএসএসওবি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে গঠনমূলক আলোচনা, মূল্যবান পরামর্শ ও বিভিন্ন মতামত উঠে আসে।


বিশেষ করে গবেষণাভিত্তিক উদ্যোগ জোরদার করা, পর্যটন খাতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করা এবং এ খাতের টেকসই প্রবৃদ্ধির জন্য কার্যকর সুপারিশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।


ইউটিএসএসওবি আরও জানিয়েছে, সংগঠনটির উপদেষ্টা প্রবণ সাহার পরিচালিত সাম্প্রতিক একটি গবেষণার ফলাফল ও পর্যবেক্ষণ তুলে ধরতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। মূলধারার মুদ্রণ ও ইলেকট্রনিক গণমাধ্যমে পর্যটন খাতে জনসাধারণের অবদানের বিষয়টি কীভাবে তুলে ধরা হচ্ছে, তা নিয়ে এ গবেষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল গণমাধ্যম, পর্যটন খাতের অংশীজন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করা হবে।


সভায় বাংলাদেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গবেষণানির্ভর করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সক্রিয় সদস্যরা। বাংলাদেশের পর্যটনের অগ্রগতিতে গবেষণা, সংলাপ, পারস্পরিক সহযোগিতা এবং গঠনমূলক নীতিগত সুপারিশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছে ইউটিএসএসওবি।


সভায় সভাপতিত্ব করেন ইউটিএসএসওবির সভাপতি এইচ এম হাকিম আলী। সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল একরাম।


সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি তৌফিক রহমান; পরিচালক জাবেদ আহমেদ, মেহেদী আমিন চৌধুরী ও অর্থবিষয়ক পরিচালক মো. কামরুল হাসান; উপদেষ্টা পরিষদের সদস্য আখতারুজ্জামান খান কবির ও প্রবণ সাহা। এ ছাড়া উপস্থিত ছিলেন ড. সাদিক, জুবাইদা নাজনীন, লরেন্স আমাল গোমেজ এবং মো. মহিউদ্দিন সেলিম।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News