Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পাইলটসহ প্রথমবার উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 15, 2026
পাইলটসহ প্রথমবার উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

চীনের তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ সিই-২৫এ । ছবি- গ্লোবাল টাইমস

চীনের তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ সিই-২৫এ প্রথমবারের মতো পাইলটসহ সফল পরীক্ষামূলক উড্ডয়ন করেছে। শনিবার পূর্ব চীনের শানডং প্রদেশে এ উড্ডয়ন সম্পন্ন হয়। 


দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।


উড্ডয়নের সময় উড়োজাহাজটিতে দুজন পাইলট ও একজন ফ্লাইট পরীক্ষক ছিলেন। উড্ডয়নের সময় উড়োজাহাজটি স্বাভাবিকভাবে চলেছে। এর সব সূচকও প্রত্যাশা অনুযায়ী ছিল।


এর আগে গত ২ ফেব্রুয়ারি উড়োজাহাজটি প্রথমবারের মতো পাইলটবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন করে।


সিই-২৫এ তৈরি করেছে চীনের কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন (কোমাক)। এটি আন্তশহর রুটে চলাচলের জন্য তৈরি করা হয়েছে। উড়োজাহাজটিতে ১৯ জন যাত্রী বহন করা যাবে। এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম উড়োজাহাজটি একবারে ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।


কোমাক, চায়না একাডেমি অব লঞ্চ ভেহিকল টেকনোলজি ও সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় যৌথভাবে উড়োজাহাজটি তৈরি করেছে। এ পর্যন্ত ১৯টি পাইলটবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে এটি। উড়োজাহাজটির নকশা অনুমোদনের আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News