Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বোয়িংয়ের ৫০টি উড়োজাহাজ কিনছে চীনের জিয়ামেন এয়ারলাইনস

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 24, 2026
বোয়িংয়ের ৫০টি উড়োজাহাজ কিনছে চীনের জিয়ামেন এয়ারলাইনস

সংগৃহীত

চীনের উড়োজাহাজ সংস্থা জিয়ামেন এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কিনছে। এ জন্য বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।


মঙ্গলবার চায়না সাউদার্ন এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে। জিয়ামেন এয়ারলাইনস চায়না সাউদার্ন এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান।


চুক্তি অনুযায়ী, বোয়িংয়ের ৭৩৭-৮ মডেলের ৫০টি উড়োজাহাজ কিনবে জিয়ামেন এয়ারলাইনস। তবে চুক্তির আর্থিক পরিমাণ প্রকাশ করা হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উড়োজাহাজগুলোর তালিকামূল্য প্রায় ৭৪০ কোটি ডলার হলেও ছাড়ের কারণে প্রকৃত চুক্তিমূল্য এর চেয়ে কম হবে।


চুক্তিটি কার্যকর করতে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।


এদিকে চায়না সাউদার্ন এয়ারলাইনস জানিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের সভায় এয়ারবাসের এ৩২০নিও পরিবারের ১৩৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব নিয়ে ভোট হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News