Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এয়ারবাস এ৩৮০-এর ডানায় ফাটল, পরীক্ষার তালিকায় আরও ৮ উড়োজাহাজ

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 23, 2026
এয়ারবাস এ৩৮০-এর ডানায় ফাটল, পরীক্ষার তালিকায় আরও ৮ উড়োজাহাজ

সংগৃহীত

এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের ডানার কাঠামোতে ফাটল পরীক্ষা করার তালিকায় আরও আটটি উড়োজাহাজ যুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। নতুন নির্দেশনার ফলে জরুরি ভিত্তিতে পরীক্ষা করতে হবে এমন উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪টিতে।


এয়ার ডেটা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় থাকা ২৪টি উড়োজাহাজের মধ্যে এমিরেটসের ২২টি, কোয়ান্টাসের একটি এবং ইতিহাদ এয়ারওয়েজের একটি রয়েছে। নতুন যুক্ত হওয়া আটটি উড়োজাহাজের পরীক্ষা ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।


গত জুনে একটি এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের ডানার মাঝের স্পারে (মিড-স্পার) ফাটল ধরা পড়ে। প্রত্যাশার চেয়ে বেশি ফাটল পাওয়ার পর ওই মাসেই ১৬টি উড়োজাহাজে জরুরি পরীক্ষা চালানোর নির্দেশ দেয় ইএএসএ। এর মধ্যে এমিরেটসের ১৫টি এবং কোয়ান্টাসের একটি উড়োজাহাজ ছিল।


ইএএসএ জানিয়েছে, পরবর্তী বিশ্লেষণে দেখা গেছে, একই সমস্যায় আরও এ৩৮০ উড়োজাহাজ আক্রান্ত হতে পারে। হাইড্রোজেন এমব্রিটলমেন্টের কারণে ডানার মাঝের অংশে এসব ফাটল তৈরি হচ্ছে। সময়মতো সমস্যা শনাক্ত ও মেরামত করা না হলে ডানার কাঠামোগত শক্তি কমে যেতে পারে।


আগের নির্দেশনায় পাঁচটি উড়োজাহাজকে পরবর্তী ফ্লাইটের আগেই পরীক্ষা করতে বলা হয়েছিল। বাকি ১১টি উড়োজাহাজের পরীক্ষা ২৫টি ফ্লাইট সাইকেলের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়।


গত ১১ নভেম্বর নতুন এয়ারওয়ার্দিনেস ডিরেক্টিভ ২০২৬-০২১৬ জারি করে ইএএসএ। এটি ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। নতুন নির্দেশনায় আগের শর্তগুলো বহাল রাখার পাশাপাশি আরও আটটি উড়োজাহাজকে পরীক্ষার আওতায় আনা হয়েছে।


তবে সব এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে একই ধরনের সমস্যা রয়েছে বলে জানায়নি ইএএসএ। উড়োজাহাজের ধরন, আগের পরিদর্শন ও সংরক্ষণের ইতিহাস বিবেচনায় নিয়ে পরীক্ষার জন্য আলাদা গ্রুপ নির্ধারণ করেছে সংস্থাটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News