ঢাকার ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হবে মার্কিন বিশ্ববিদ্যালয় মেলা
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, August 10, 2026
আগামী ৩১ আগস্ট, সোমবার ঢাকার এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে অনুষ্ঠিত হবে ‘এডুকেশনইউএসএ বাংলাদেশ ইউএস ইউনিভার্সিটি ফেয়ার, ফল ২০২৬’। ইএমকে সেন্টারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস, ঢাকা ও এডুকেশনইউএসএ বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সরাসরি আলোচনা করবেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলাটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে আন্ডারগ্র্যাজুয়েট ফেয়ার। এরপর দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্র্যাজুয়েট ফেয়ার।
মেলায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। ইএমকে সেন্টার জানিয়েছে, নিবন্ধনের শেষ সময় ২৭ আগস্ট দুপুর ১২টা।