Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকায় নেমে শেয়াল দেখে থামলো ইন্ডিগোর ফ্লাইট

ঢাকায় নেমে শেয়াল দেখে থামলো ইন্ডিগোর ফ্লাইট

ছবি: ভিডিও থেকে নেওয়া


দিল্লী থেকে উড়ে এসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শেয়ালের ‘খপ্পড়ে’ পড়েছিলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। 


ট্যাক্সিওয়েতে গড়িয়ে টার্মিনালের দিকে যাওয়ার সময় শেয়াল দেখে উড়োজাহাজ থামিয়ে দেন ইন্ডিগোর পাইলট। সাহায্য চান কন্ট্রোল টাওয়ারের কাছে। টাওয়ার লোক পাঠিয়েও অবশ্য শেয়াল খুঁজে পায়নি।


কয়েক মিনিট পরে উড়োজাহাজটি টার্মিনালের দিকে যাত্রা শুরু করে। পুরো দৃশ্যটি ধরা পড়ে একজন প্লেন স্পটারের ক্যামেরায়। রাতে ‘রয়েল বেঙ্গল এভিয়েশন’ এর পেইজে ইন্ডিগোর শেয়ালের খপ্পড়ে পড়ার ভিডিওটি আপলোড করা হয়। 


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি বুধবারের। সব মিলিয়ে মিনিটখানেক হয়তো আটকে ছিল ফ্লাইটটি।


এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ বলছেন, “শাহজালালে ওয়াইল্ড লাইফ আছে, তবে এ বিষয়ে কোন রিপোর্ট আমার কাছে আসেনি।”  


হযরত শাহজালাল এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে ইন্ডিগোর ককপিটের কথোপকথনও ওই ভিডিওতে শোনা যায়। 


ককপিট: স্যার উড়োজাহাজের ডান পাশে ৩০ ফুট দূরে ঘাসের মধ্যে একটি শিয়াল দেখতে পাচ্ছি। আমরা হোল্ড (অপেক্ষা) করছি। সেটাকে সরিয়ে দিলে আমরা ট্যাক্সি (ভূমিতে গড়িয়ে চলা) করবো।


টাওয়ার: এই পরিস্থিতিতে আমরা কাউকে পাঠাচ্ছি, আপনারা অপেক্ষমান থাকুন।

(কিছুক্ষণ পর)

ককপিট: আরেকটি শিয়াল বাম থেকে ডানে গেল। এখন দুটো শিয়াল উড়োজাহাজের ১০০ ফিট সামনে অবস্থান করছে। 


টাওয়ার: আমরা এর মধ্যেই দুজন লোককে একটি গাড়িসহ পাঠিয়েছি। তারা যে কোন মুহূর্তে সেখানে পৌঁছে যাবে।


এর কিছুক্ষণ পরেই একটি কালো পিকাপকে সেখানে যেতে দেখা যায়। এরপর টাওয়ার থেকে সাহায্যের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়। 


তখন ককপিট থেকে বলা হয়, “শিয়ালগুলো ওই গাড়িটা থেকে থ্রিও ক্লক (৯০ ডিগ্রি কৌনিক দুরত্ব) অবস্থানে আনুমানিক ৫০ ফিট দুরত্বে ঘাসের মধ্যে লুকিয়ে আছে। আমার মনে হয় সেখানে একটা গর্ত আছে।”


এরপর গাড়িতে আসা লোকেরা উড়োজাহাজটির সামনে থেকে একটি সবুজ রঙের পলিথিন কুড়িয়ে হাতে নিয়ে সেটি দেখিয়ে ককপিটের দৃষ্টি আকর্ষণ করেন।


এসময় টাওয়ার থেকে বলা হয়, “সাহায্যে যাওয়া ব্যাক্তিরা বলছেন তারা উড়োজাহাজের ডান পাশে কেবল একটি পলিথিন পেয়েছেন। এখন কী তোমরা ট্যাক্সি করতে প্রস্তুত।”


তারপর ককপিট থেকে সম্মতিসূচক বার্তা দিলে টাওয়ার তাদের ট্যাক্সির পথ বাতলে দেয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News