Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

‘ফ্রড ম্যারেজ’ সম্পর্কে সতর্ক করল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন

‘ফ্রড ম্যারেজ’ সম্পর্কে সতর্ক করল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন

-কোলাজ ছবি

যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে তথাকথিত "ফ্রড ম্যারেজ" বা প্রতারণামূলক বিবাহের প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।


শুক্রবার হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি সচেতনতামূলক ভিডিওতে এই সতর্কবার্তা দেওয়া হয়।


নাটকীয় উপস্থাপনায় তৈরি ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি অপর একজনকে জানাচ্ছেন যে একটি মেয়ে তাকে বিয়ে করে লন্ডন যাওয়ার বিনিময়ে ২০ লাখ টাকা দিতে রাজি হয়েছে — এখন ১০ লাখ এবং বাকি ১০ লাখ পরে। 


জবাবে অপরজন প্রশ্ন ছুড়ে দেন, "তোর কি মনে হয় তারা  (যুক্তরাজ্য কর্তৃপক্ষ) আসলেই এসব ফ্রড ম্যারেজ চেক করে না?"


তখন ভিডিওতে হাইকমিশনের একজন কর্মকর্তা স্পষ্টভাবে জানান, “আমরা সকল তথ্য যাচাই করি। বিয়ে নিয়ে যে কোন প্রতারণা গুরুতর পরিনতি ডেকে আনতে পারে -এরমধ্যে ভিসা রিফিউজাল, এন্ট্রি ব্যান, ও আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়া ঝুঁকি রয়েছে।"

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News