Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকায় নেপালের স্বাদ ও সুর: আগামীকাল 'নেপাল ফেস্টিভ্যাল'

 ঢাকায় নেপালের স্বাদ ও সুর: আগামীকাল 'নেপাল ফেস্টিভ্যাল'


বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের উদ্যোগে আগামীকাল (১৫ মে) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য 'নেপাল ফেস্টিভ্যাল'। ঐতিহ্যবাহী নেপালি খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতের এই মিলনমেলা সংস্কৃতিপ্রেমী ও খাদ্যরসিকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


নেপাল দূতাবাস জানিয়েছে, "নেপাল ও বাংলাদেশের মধ্যে চিরন্তন বন্ধুত্ব উদযাপন করতে নেপালি খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতের এক অনন্য সন্ধ্যায় আমরা সকলকে স্বাগত জানাচ্ছি।"


দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এই উৎসবে থাকবে দুটি পর্ব। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ফুড ফেস্ট, যেখানে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন নেপালের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। 


এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নেপালের বৈচিত্র্যময় সংগীত ও নৃত্যকলা উপস্থাপন করা হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News