Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এভারেস্টে বসন্তকালীন পর্বতারোহণ মৌসুম শুরু

এভারেস্টে বসন্তকালীন পর্বতারোহণ মৌসুম শুরু

ছবি: সংগৃহীত


বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এ মৌসুমের প্রথম সফল অভিযান সম্পন্ন করেছেন একদল নেপালি পর্বতারোহী। বুধবার সকালে অন্তত ১২ জন সদস্যের একটি রোপ-ফিক্সিং দল শীর্ষে পৌঁছান, যা আনুষ্ঠানিকভাবে এ বছরের বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমের সূচনা করল।


সেভেন সামিটস ট্রেকসের ছাং দাওয়া শেরপা বেস ক্যাম্প থেকে জানান, "রোপ-ফিক্সিং দল আজ সকালে সামিটে পৌঁছেছে। পর্বতারোহীরা ইতিমধ্যে এগিয়ে যাচ্ছেন।" ইমাজিন নেপালের মিংমা জি শেরপার নেতৃত্বে আরেকটি দল রুট প্রস্তুতিতে সহায়তা করে।


তবে মৌসুমের শুরুতে বিপজ্জনক খুম্বু আইসফলের উপরে একটি বিশাল হিমবাহ-বরফখণ্ড বা সেরাক ধসে পড়ায় সাময়িক বিঘ্ন ঘটে। পরে দলগুলো বিকল্প পথ তৈরি করে এগিয়ে যায়।


এ মৌসুমে নেপাল সরকার রেকর্ড ৪৯২টি এভারেস্ট পারমিট ইস্যু করেছে। অধিকাংশ পর্বতারোহী কমপক্ষে একজন নেপালি গাইড সঙ্গে নেওয়ায় সামনের কয়েক দিনে প্রায় এক হাজার পর্বতারোহী শীর্ষের দিকে যাত্রা শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।


এত বেশি সংখ্যক পর্বতারোহীর একসঙ্গে অভিযান নিয়ে উদ্বেগও রয়েছে। ২০১৯ সালে শীর্ষের কাছে প্রচণ্ড ভিড়ে পর্বতারোহীদের ঘণ্টার পর ঘণ্টা হিমশীতল পরিবেশে অপেক্ষা করতে হয়েছিল এবং পরে বেশ কয়েকজনের মৃত্যু ওই ভিড়ের কারণে বলে চিহ্নিত হয়।


এদিকে চীন এ মৌসুমে তিব্বতের উত্তর পথ বন্ধ রাখায় আরও বেশি অভিযান নেপালের দিক থেকে পরিচালিত হচ্ছে। এ বছর সর্বোচ্চ ১০৯টি পারমিট নিয়েছেন চীনা পর্বতারোহীরা, এরপর রয়েছেন আমেরিকানরা — ৭৬টি।


এ মৌসুমে এভারেস্ট প্রস্তুতিকালীন কাজে ইতিমধ্যে তিনজন নেপালি পর্বতারোহী প্রাণ হারিয়েছেন এবং অন্য দুজন বিদেশি পর্বতারোহী হিমালয়ের অন্য শৃঙ্গে মৃত্যুবরণ করেছেন।


উল্লেখ্য, বিশ্বের শীর্ষ দশটি উচ্চতম পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত এবং পর্বতারোহণ পর্যটন দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।


সূত্র: এএফপি 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News